রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নুসরাত ফারিয়ার নতুন চুক্তি 

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

নুসরাত ফারিয়ার নতুন চুক্তি 

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার যুক্ত হলেন দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের সঙ্গে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন পণ্যের প্রচার ও শুভেচ্ছাদূত হিসেবে কাজ করা এই অভিনেত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিতে চুক্তি স্বাক্ষর করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন করা হয়। জমকালো এ আয়োজনে নুসরাত ফারিয়ার উপস্থিতি বাড়তি আকর্ষণ তৈরি করে। একই অনুষ্ঠানে তিনি স্টেপ ফুটওয়্যারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে চারটি শ্রেণিতে মোট ৫৬টি নতুন পণ্য উন্মোচন করে স্টেপ ফুটওয়্যার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আধুনিক নকশা, উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের উপকরণ ব্যবহার করে এসব পণ্য তৈরি করা হয়েছে। আরাম, স্থায়িত্ব ও আধুনিকতার সমন্বয়কে নতুন পণ্যগুলোর অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরা হয়।

নতুন পণ্যসম্ভারে রয়েছে এয়ারওয়াক, লাফিয়ে স্লাইড, স্পিডি স্লাইড ও কালার স্লাইড। এবার স্টেপের স্লাইডের পরিসর শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না; নারীদের জন্যও পণ্য আনা হয়েছে। ফলে ক্রেতাদের জন্য ব্র্যান্ডটির নতুন সংগ্রহে বৈচিত্র্য আরও বাড়ল।

স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, জনপ্রিয় একটি দেশীয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। পণ্যের মান, নকশা এবং ক্রেতাদের আস্থাকে তিনি বিশেষ গুরুত্ব দেন বলেও জানান। নতুন পণ্যগুলোতে আধুনিক নকশা, আরাম ও গুণগত মানের সমন্বয় তাকে আকৃষ্ট করেছে বলে মন্তব্য করেন অভিনেত্রী।

অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির এবং ব্র্যান্ডটির প্রচারের মুখ অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়িক অংশীদাররাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল অ্যাড সাইন।

নতুন পণ্যের বৈশিষ্ট্য, গুণগত মান, নকশা ও ব্যবহারিক দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। তিনি সাম্প্রতিক ফ্যাশন প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে পণ্য উন্নয়ন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com