নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক হোসেন। পরে দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক হোসেন বলেন, দলের যাতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে তাঁর উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনার পর তাঁর পদত্যাগের বিষয়টি সামনে আসে।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
9 News Bd | s s