রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আন্তর্জাতিক নৃত্য দিবসে ঢাকায় জমবে বর্ণাঢ্য উৎসব

  |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

আন্তর্জাতিক নৃত্য দিবসে ঢাকায় জমবে বর্ণাঢ্য উৎসব

আন্তর্জাতিক নৃত্য দিবস ২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে একটি বর্ণাঢ্য নৃত্য উৎসব। নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে এই আয়োজন, যেখানে দেশের স্বনামধন্য প্রায় ৩০টি নৃত্যদল অংশ নেবে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নিউ বেইলী রোডে অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন-এ। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের কার্যক্রম।

উদ্বোধনের পর সন্ধ্যা ৬টায় শুরু হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ভঙ্গিমার ছন্দে প্রাণের স্পন্দন’, যেখানে অংশগ্রহণকারী দলগুলো বৈচিত্র্যময় পরিবেশনা উপস্থাপন করবে।

আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে এই উৎসবে দেশীয় নৃত্য ঐতিহ্য, আধুনিক নৃত্যধারা এবং সৃজনশীল পরিবেশনার সমন্বয়ে দর্শকদের জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে। এটি নৃত্যপ্রেমীদের জন্য একটি অনন্য মিলনমেলায় পরিণত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com