রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সেবার মানোন্নয়ন ও খেলাপি ঋণ আদায়ে সোনালী ব্যাংকের নতুন উদ্যোগ

বিজ্ঞপ্তি   |   সোমবার, ০২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট

সেবার মানোন্নয়ন ও খেলাপি ঋণ আদায়ে সোনালী ব্যাংকের নতুন উদ্যোগ

খেলাপি ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণের পরিমাণ কমানো এবং ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে কর্মকর্তাদের নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে রিলেশনশিপ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

‘One Officer, One CL Recovery Goal- Making Sonali Strong and Whole’ শীর্ষক কর্মসূচির আওতায় সোমবার (২ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের ১৫ জন নির্বাহীকে রিলেশনশিপ অফিসার হিসেবে দায়িত্ব প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান।

এ উদ্যোগের মাধ্যমে খেলাপি ঋণ আদায়ে কর্মকর্তাদের ব্যক্তিগত দায়িত্ব ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি ব্যাংকের সামগ্রিক সেবার মান উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, পরিচালনা পর্ষদের সদস্যরা, প্রধান কার্যালয়ের সব উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে খেলাপি ঋণ আদায়ের গতি বাড়বে, শ্রেণিকৃত ঋণের পরিমাণ কমবে এবং ব্যাংকের আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৩ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com