রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চলে গেলেন নাট্যাঙ্গনের কিংবদন্তি আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মে ২০২৬   |   প্রিন্ট

চলে গেলেন নাট্যাঙ্গনের কিংবদন্তি আতাউর রহমান

দেশের নাট্যাঙ্গনের অন্যতম পথিকৃৎ, অভিনেতা ও নির্দেশক আতাউর রহমান আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১ মে বাসায় পড়ে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। কিছুটা উন্নতি হলেও আবার অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশের নাট্যাঙ্গনে বহুমাত্রিক অবদানের জন্য পরিচিত আতাউর রহমান ছিলেন নাগরিক নাট্য সম্প্রদায়–এর অন্যতম প্রতিষ্ঠাতা। নাট্যনির্দেশনা, অভিনয় ও লেখালেখির মাধ্যমে তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------