বিজ্ঞপ্তি | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট
সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন শায়লা বানু ঝুমুর। ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন।
শায়লা বানু ঝুমুর কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেছেন। আন্তর্জাতিক বাণিজ্য ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান পরিচালনায় তাঁর ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
বর্তমানে তিনি এমএনআর গ্রুপের আওতাধীন শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহৎ শিল্পকারখানা পরিচালনা ও ব্যবস্থাপনার পাশাপাশি সামষ্টিক অর্থনীতি সম্পর্কে তাঁর অভিজ্ঞতা রয়েছে।
বিভিন্ন দেশে ভ্রমণের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক অভিজ্ঞতা তাঁর পেশাগত দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করেছে। করপোরেট সুশাসন ও নীতিনির্ধারণে তাঁর এই অভিজ্ঞতা ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় শায়লা বানু ঝুমুর। তিনি দুই বছর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-এর অভিভাবক-শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বনানী ক্লাব, ঢাকা বোট ক্লাব, উত্তরা ক্লাব, পূর্বাচল লেডিস ক্লাব, গুলশান সোসাইটি ও গুলশান জগার্স সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সদস্য তিনি।
Posted ১:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬
9 News Bd | s s