বিনোদন ডেস্ক | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ ২ নভেম্বর। জন্মদিন উপলক্ষে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ভক্তদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন অসংখ্য অনুরাগী।
প্রতি বছর শাহরুখ খানের জন্মদিনে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাসভবন ‘মান্নাত’-এর সামনে ভক্তদের ভিড় জমে। প্রিয় অভিনেতাকে একনজর দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। অনেকেই ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।
১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। টেলিভিশন দিয়ে অভিনয়জীবন শুরু করলেও নব্বইয়ের দশকে বলিউডে প্রবেশের পর দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
তিন দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করা শাহরুখ খান শুধু ভারতের নন, বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তারকা। ভক্তদের কাছে তিনি ‘কিং খান’ ও ‘বলিউড বাদশাহ’ নামেও পরিচিত।
Posted ৭:১০ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬
9 News Bd | s s