রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
পোশাকশ্রমিকদের টানা দুই দিনের বিক্ষোভ ও সংঘর্ষ

মিরপুরে পুলিশের ব্যাপক প্রস্তুতি, মোতায়েন কয়েকশ সদস্য; আনা হলো জলকামান-সাঁজোয়া যান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট

মিরপুরে পুলিশের ব্যাপক প্রস্তুতি, মোতায়েন কয়েকশ সদস্য; আনা হলো জলকামান-সাঁজোয়া যান

পোশাকশ্রমিকদের টানা দুই দিনের বিক্ষোভ ও সংঘর্ষের পর রাজধানীর মিরপুরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকশ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে আনা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকেই মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকালে শ্রমিকেরা সেখানে জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।

এদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করার খবর পাওয়া গেছে। তবে তাঁদের পরিচয় কিংবা আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার রোজিনা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, পোশাকশ্রমিকেরা আজও সড়কে নামার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই পুলিশের কর্মকর্তারা মাঠে রয়েছেন।

সকাল থেকে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে অনেকে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com