রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অন্তঃসত্ত্বা অবস্থায় কার চেজের শুটিং, সামান্থার সিনেমার নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট

অন্তঃসত্ত্বা অবস্থায় কার চেজের শুটিং, সামান্থার সিনেমার নতুন রেকর্ড

মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত ও প্রযোজিত ‘মা ইনতি বাঙ্গারাম’। ছবিটি মুক্তির পর সামান্থা জানান, তিনি প্রথম সন্তানের মা হতে চলেছেন। এরপরই জানা যায়, গর্ভাবস্থার শুরুতে তিনি সিনেমাটির একটি গানের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কার চেজ দৃশ্যের শুটিংও সম্পন্ন করেছিলেন।

ছবির পরিচালক বি. ভি. নন্দিনী রেড্ডি এক সাক্ষাৎকারে জানান, ‘থাস্সাদিয়া’ গানের শুটিং চলাকালেই সামান্থা জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। গানটিতে ছিল কঠিন নৃত্য পরিবেশনা। একই সময়ে একটি কার চেজ দৃশ্যের শুটিংও বাকি ছিল। তবে শারীরিকভাবে সবচেয়ে কঠিন অংশগুলোর কাজ এর আগেই শেষ হয়ে যাওয়ায় পরবর্তী শুটিংয়ে অভিনেত্রীর স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

পরিচালকের ভাষ্য, শুটিংয়ের সময় সামান্থার ওপর অতিরিক্ত চাপ না পড়ে, পর্যাপ্ত বিশ্রাম পান এবং প্রচণ্ড গরমে কাজ করতে না হয়—সেসব বিষয়ে বিশেষভাবে সতর্ক ছিল পুরো ইউনিট। প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, যাতে তিনি অতিরিক্ত ক্লান্ত হয়ে না পড়েন।

সামান্থার প্রশংসা করে নন্দিনী রেড্ডি বলেন, তিনি শুধু জনপ্রিয় অভিনেত্রী নন, একজন প্রকৃত সুপারস্টার। অভিনয়, আবেগ, হাস্যরস, অ্যাকশন ও নাচ—সব ক্ষেত্রেই তার দক্ষতা অসাধারণ। তাই পর্দায় তাকে সেরা রূপে উপস্থাপনের লক্ষ্য নিয়েই পুরো টিম কাজ করেছে। তার মতে, ছোটখাটো গড়নের হলেও বড় দায়িত্ব সামলানোর অসাধারণ সক্ষমতা রয়েছে সামান্থার।

এদিকে ২০২১ সালের পর এটিই সামান্থার প্রথম বড় বাণিজ্যিক সাফল্য। স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর তিনি মায়োসাইটিসে আক্রান্ত হন এবং কিছু সময় অভিনয় থেকে দূরে থাকতে বাধ্য হন। পরে মুক্তি পাওয়া ‘শকুন্তলম’ ও ‘খুশি’ প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি। তবে অসুস্থতা কাটিয়ে এবং গর্ভাবস্থার মধ্যেও কাজ চালিয়ে গিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।

ইতোমধ্যে ‘মা ইনতি বাঙ্গারাম’ তেলেগু চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয় করা নারীকেন্দ্রিক সিনেমার রেকর্ড গড়েছে। প্রায় ২০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী ৮০ কোটির বেশি রুপি আয় করেছে। এর মাধ্যমে আনুশকা শেঠি অভিনীত ‘অরুন্ধতী’-এর দীর্ঘদিনের আয় রেকর্ডও ভেঙেছে। নির্মাতাদের দাবি, প্রেক্ষাগৃহে মুক্তির আগেই স্যাটেলাইট, ডিজিটালসহ বিভিন্ন নন-থিয়েট্রিক্যাল স্বত্ব বিক্রির মাধ্যমে ছবিটির নির্মাণ ব্যয়ের বড় অংশ উঠে এসেছিল।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------