রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন হিরো আলম

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন হিরো আলম

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হলে তার ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনটি শূন্য হতে পারে। আর সেই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।

হিরো আলম জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, এর আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। তবে মির্জা ফখরুলের আসনটি শূন্য হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

হিরো আলমের ভাষ্য, তিনি বগুড়ার বাসিন্দা হওয়ায় উত্তরাঞ্চলের কোনো আসন থেকেই নির্বাচন করতে চান। এ কারণেই ঠাকুরগাঁও-১ আসনকে সম্ভাব্য নির্বাচনী এলাকা হিসেবে বেছে নিয়েছেন তিনি।

তবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া, তার পদত্যাগ এবং ঠাকুরগাঁও-১ আসন শূন্য হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। একইভাবে উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইসহ নির্বাচনী প্রক্রিয়াও শুরু হয়নি।

নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া শেষে হিরো আলমের প্রার্থিতা চূড়ান্ত হবে। তবে তার প্রার্থী হওয়ার ঘোষণায় সম্ভাব্য উপনির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩০ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com