নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট
বলিউড অভিনেত্রী মৌনী রায় ও ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার–এর বিচ্ছেদের খবর প্রকাশের পরপরই তাঁকে দেখা গেল কান চলচ্চিত্র উৎসব–এ প্রাণবন্ত উপস্থিতিতে। চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই ফ্রান্সের কান শহরে চলমান উৎসবে হাজির হন এই অভিনেত্রী।
কানের ফরাসি রিভিয়েরায় আয়োজিত ‘মার্শে দু ফিল্ম’-এ নিজের নতুন সিনেমা বম্বে স্টোরিজ–এর প্রদর্শনীতে অংশ নেন মৌনী। তবে এদিন তাঁর উপস্থিতির সবচেয়ে বড় আকর্ষণ ছিল ফ্যাশন। কালো ছোট পোশাকের সঙ্গে সাদা হাল্টার কলার, কাঁধে ওভারসাইজড কালো কোট, শিয়ার স্টকিংস এবং পয়েন্টেড বুট—সব মিলিয়ে তাঁর লুকে ফুটে ওঠে পুরোনো হলিউড গ্ল্যামারের আবহ।
ফ্যাশনপ্রেমীদের মতে, এবারের কানে ভারতীয় তারকাদের নানা উপস্থিতির মধ্যেও মৌনীর মিনিমাল কিন্তু সাহসী স্টাইল আলাদাভাবে নজর কেড়েছে।
Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬
9 News Bd | s s