রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনয়ের পাশাপাশি মানবিক উদ্যোগের মাধ্যমে আলোচনায় এসেছেন। আসন্ন সিনেমা ‘রানা বালি’ মুক্তির আগে ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যয় বহনের ঘোষণা দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে নিজের এই উদ্যোগের কথা জানান অভিনেত্রী। তাঁর পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছর ধরে প্রতি তিন মাস অন্তর পরিবারগুলোকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হবে। এতে পরিবারগুলোর নিত্যপণ্যের খরচের চাপ কমবে এবং সাশ্রয় হওয়া অর্থ ভবিষ্যতের প্রয়োজন মেটাতে কাজে লাগবে।

রাশমিকা জানান, ‘রানা বালি’ সিনেমায় তাঁর অভিনীত ‘জায়াম্মা’ চরিত্রটির সঙ্গে বাস্তব জীবনের অনেক মিল রয়েছে। বিশেষ করে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা ও মানসিকতার ক্ষেত্রে তিনি চরিত্রটির সঙ্গে নিজের সাদৃশ্য খুঁজে পান।

এতদিন ব্যক্তিগতভাবে বিভিন্ন মানবিক কাজ করলেও এবার কেন বিষয়টি প্রকাশ্যে আনলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে সব সময়ই কিছু করার চেষ্টা করেন তিনি। আগে এসব উদ্যোগ নিজের ও তাঁর দলের মধ্যেই সীমাবদ্ধ রাখতেন। তবে এবার অন্যদের অনুপ্রাণিত করতেই বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

ভক্তদের উদ্দেশে রাশমিকা বলেন, ছোট একটি ভালো কাজও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এজন্য বড় কোনো উদ্যোগের প্রয়োজন নেই; ছোট কিছু দিয়েই শুরু করা সম্ভব।

নিজের কর্মজীবনের সংগ্রামের কথা স্মরণ করে অভিনেত্রী জানান, সহায়তা পাওয়া পরিবারগুলোর মুখে হাসি দেখতে পারা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান। তাঁদের আনন্দ তাঁর দীর্ঘদিনের পরিশ্রম, কষ্ট ও সংগ্রামকে সার্থক করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।

এই উদ্যোগের আওতায় পরিবারগুলোর জন্য যেসব খাদ্যসামগ্রী সরবরাহ করা হবে, সেগুলোর একটি তালিকাও প্রকাশ করেছেন রাশমিকা। তাঁর এই উদ্যোগে একদিকে যেমন অসহায় পরিবারগুলোর দৈনন্দিন ব্যয় সামলানোর সুযোগ তৈরি হবে, অন্যদিকে ভক্তদের মধ্যেও মানবিক কাজে এগিয়ে আসার বার্তা পৌঁছাবে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com