রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
বোমা হামলার হুমকি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তল্লাশি, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তল্লাশি, নিরাপত্তা জোরদার

অজ্ঞাতনামা একটি ই-মেইলে ‘গণবোমা হামলার’ হুমকি পাওয়ার পর রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়েছেন। তল্লাশি শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্যদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি আইডি থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই হুমকির ই-মেইল পাঠানো হয়। বার্তায় মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়।

ই-মেইলে বলা হয়, রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা হামলা’ চালানো হবে এবং নির্দিষ্ট সময়ে এ হামলা সংঘটিত হবে। হুমকির পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক লিখিত বক্তব্যে বলা হয়, অজ্ঞাত একটি ই-মেইলে হুমকির বিষয়টি তারা পেয়েছেন এবং ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান। তিনি বলেন, প্রাথমিকভাবে এটিকে সম্ভাব্য কোনো হুমকি হিসেবে দেখা হচ্ছে না। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার টিম তদন্ত করছে।

হুমকির পর বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা বাড়ানো হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com