বিনোদন ডেস্ক | বুধবার, ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট
বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত দাবি করেছেন, হলিউড তারকা টম ক্রুজও একসময় তার প্রতি আকৃষ্ট ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
মল্লিকা জানান, আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সময় বেশ কয়েকজন খ্যাতনামা তারকার কাছ থেকে তিনি বিশেষ মনোযোগ পেয়েছেন। সেই প্রসঙ্গেই টম ক্রুজের কথা উল্লেখ করেন এই অভিনেত্রী।
তবে মল্লিকার এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউড ও সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের অনেকেই বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।
মল্লিকা শেরাওয়াত বলিউডে নিজের সাহসী অভিনয় ও ভিন্নধারার চরিত্রের জন্য পরিচিত। পরবর্তী সময়ে তিনি আন্তর্জাতিক চলচ্চিত্রেও কাজ করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিগত জীবন, পোশাক ও অভিনয় নিয়ে নানা সময়ে আলোচনায় ছিলেন তিনি।
টম ক্রুজ হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। দীর্ঘ ক্যারিয়ারে ‘মিশন: ইমপসিবল’, ‘টপ গান’সহ একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন তিনি।
মল্লিকার সাম্প্রতিক মন্তব্যের পর দুই তারকাকে ঘিরে পুরোনো নানা আলোচনা আবারও সামনে এসেছে। তবে টম ক্রুজের পক্ষ থেকে মল্লিকার এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Posted ১:০০ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬
9 News Bd | s s