রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘কনট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট

‘কনট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল

নানা সমালোচনা ও অভিযোগের পর অবশেষে ‘কনট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড। অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

তিনি জানান, শুরুতে চলচ্চিত্রটির বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় এটিকে সেন্সর সনদ দেওয়া হয়েছিল। তবে পরে প্রজেক্টটির সঙ্গে যুক্ত অভিনেত্রী জেবা জান্নাত লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার সঙ্গে এটি নাটক হিসেবে কাজের চুক্তি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটিকে চলচ্চিত্র হিসেবে মুক্তির পরিকল্পনা করা হলে তিনি আপত্তি জানান।

মাসুমা রহমান তানি বলেন, “অভিযোগে বলা হয়েছে, সিনেমা হিসেবে কাজটির জন্য তার সঙ্গে কোনো চুক্তি হয়নি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই চলচ্চিত্রটির মুক্তির অনুমতি বাতিল করা হয়েছে।”

‘কনট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রে দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী-ও অভিনয় করেছেন। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

এক অডিও বার্তায় মৌসুমী জানান, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরে একটি নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে সেটি টেলিফিল্ম হিসেবে প্রচারের বিষয়েও তিনি সম্মতি দিয়েছিলেন। তবে সম্প্রতি এটি চলচ্চিত্র হিসেবে মুক্তির খবর দেখে তিনি বিস্মিত হয়েছেন।

আলোচিত এই প্রজেক্টের নির্মাতা হাসান জাহাঙ্গীর নিজেও এতে অভিনয় করেছেন। জেবা জান্নাত ও মৌসুমীর অভিযোগের পর ‘কনট্রাক্ট ম্যারেজ’ ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন চলচ্চিত্র অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৫ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------