রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ১০ মিনিটই যথেষ্ট: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ১০ মিনিটই যথেষ্ট: ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অবশিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের মাত্র ১০ মিনিট সময় লাগবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট এক বা দুটি স্থাপনা এখনো বাকি রয়েছে। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনও রয়েছে। এসব স্থাপনায় হামলা চালাতে মার্কিন বাহিনীর খুব বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেন তিনি।

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, তেহরান আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে ইরানের ওপর পুরোপুরি আস্থা রাখা যায় না। কারণ, দেশটি একবার সমঝোতায় রাজি হওয়ার কথা বললেও পরে অবস্থান থেকে সরে আসে। শেষ পর্যন্ত ইরান চুক্তিতে সই করে কি না, তা দেখার বিষয় বলে উল্লেখ করেন তিনি।

এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ইরানে নতুন করে সামরিক হামলার প্রস্তুতির মধ্যেই দুই নেতার এ আলোচনা হয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়।

এর আগে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন দিক নিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। আলোচনায় ছিলেন সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি ও প্রস্তুতি বাড়াচ্ছে পেন্টাগন। সম্প্রতি ওই অঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ১০টি পরিবহন বিমান দক্ষিণ ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে পৌঁছায়। এ ছাড়া জর্ডান, কাতার ও সৌদি আরবেও মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com