রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট

মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর মিরপুর–১০ নম্বর এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া সড়ক অবরোধ কর্মসূচি ঘিরে বেলা সোয়া ১১টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ৪৫ মিনিট পর দুপুর পৌনে ১২টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে মিরপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর–১০ নম্বর মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ জানায়। একপর্যায়ে শ্রমিকদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় জলকামান থেকে পানি ছোড়ার পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয়। পুলিশের ধাওয়ায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে আবার সংগঠিত হয়ে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর–১০ নম্বর মেট্রোরেল স্টেশনের প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অবরোধের কারণে আশপাশের সড়কেও যান চলাচল ব্যাহত হয়।

মিরপুর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, মিরপুরের বিভিন্ন স্থান থেকে পোশাক কারখানার শ্রমিকেরা সকালে এসে মিরপুর–১০ নম্বর মোড় অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এর আগের দিন শনিবারও একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। সকাল সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত মিরপুর–১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল। পরে শ্রমিকেরা মিরপুর–১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়াও হয়। এ ছাড়া কালশী এলাকায় একটি পোশাক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এক বৈঠক শেষে তিনি বলেন, নতুন মজুরি নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০০ পূর্বাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com