নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট
শরীয়তপুরে আগামী ৩০ মে (শনিবার) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম. সাঈদুল হক। এ উপলক্ষে স্থানীয়ভাবে একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শরীয়তপুর ও আশপাশের জেলার অসুস্থ এবং চিকিৎসাসেবা নিতে সংকোচবোধ করা রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হবে।
চিকিৎসাসেবা কার্যক্রমটি অনুষ্ঠিত হবে শরীয়তপুর সদর হাসপাতালের দক্ষিণ-পূর্ব পাশে অবস্থিত ফাতেমা মেডিকেল সেন্টারে।
ডা. এম. সাঈদুল হক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লিভার বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি রোগের চিকিৎসায় বিশেষ অভিজ্ঞ।
অনুষ্ঠানটির আয়োজন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড। আয়োজকরা আগ্রহী রোগীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
Posted ১২:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬
9 News Bd | s s