রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট

হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে।

রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছে চার শিশু। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৮ জনে। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৯৬৭ জনের।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৬৫ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ১৫১ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৯০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক মাস ধরে দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে। ফলে শিশুদের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------