রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু আড়াইশ ছাড়াল

  |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু আড়াইশ ছাড়াল

দেশজুড়ে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত দেড় মাসে এ রোগে ও এর উপসর্গে মোট ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪২ জনের, আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২০৯ শিশু।

একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬০ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩০ হাজার ৬০৭ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা ঢাকা বিভাগে, যেখানে ১২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৬ হাজার ৭১০-এ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে শনিবার (২৫ এপ্রিল) এসব তথ্য জানানো হয়। পরিসংখ্যান অনুযায়ী, এই হিসাব ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

এদিকে, গত ২৪ ঘণ্টাতেই সারা দেশে হাম উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৭ জন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১০ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com