রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ শুল্ক ছাড়

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ শুল্ক ছাড়

বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ থেকে আমদানি করা নির্দিষ্ট শ্রেণির বিশেষ ওষুধ ও ওষুধ তৈরির উপকরণে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ তালিকার বাইরে থাকা দেশগুলো থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর হচ্ছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় শুল্কমুক্ত সুবিধা পাওয়া ১৯টি দেশের তালিকা ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে। মঙ্গলবার থেকেই তালিকার বাইরের দেশগুলো থেকে নির্দিষ্ট বিশেষ ওষুধ এবং সংশ্লিষ্ট উপকরণ আমদানিতে নতুন শুল্ক কার্যকর হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে পেটেন্টযুক্ত ওষুধ, জৈবপ্রযুক্তিনির্ভর ওষুধ এবং এগুলোর সংশ্লিষ্ট উপাদান আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ওষুধ উৎপাদন বাড়ানো এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করাই ছিল এ সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য।

নতুন শুল্কনীতিতে কয়েক ধরনের বিশেষ ওষুধকে ছাড়ের আওতায় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, বন্ধ্যত্ব চিকিৎসার ওষুধ, কোষ ও জিন থেরাপি, অ্যান্টিবডিভিত্তিক বিশেষ ওষুধ এবং প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। এসব ওষুধ উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিতেও নির্ধারিত দেশগুলো শুল্ক সুবিধা পাবে।

সুবিধাপ্রাপ্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভেদর, গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোও এ সুবিধার আওতাভুক্ত।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি এবং ভবিষ্যতে এ ধরনের চুক্তি সম্পাদনের বিষয় বিবেচনায় নিয়ে দেশগুলোকে শুল্কমুক্ত সুবিধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com