রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে এ সীমার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্র্যাকটিস করতে পারবেন না।

এ বিষয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অফিস আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে সই করেছেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম।

আদেশে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের বলা হয়েছে। একই সঙ্গে গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরকে দ্রুত লিখিতভাবে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------