রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়েই চলেছে

  |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়েই চলেছে

দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১৬৫ জনের দেহে হাম শনাক্ত হয়েছে এবং হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ১৯৭ জন।

রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হাম সন্দেহে আরও ১৮১ জন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

এদিকে, এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪৩ জনে। পাশাপাশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন আরও ২৩ হাজার ৬০৬ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে এই রোগের বিস্তার রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com