আন্তর্জাতিক ডেস্ক | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে গোল চিহ্ন দিয়ে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাবের কয়েক ঘণ্টা পরই ছবিটি প্রকাশ করেন তিনি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।
প্রতিবেদনে আরও বলা হয়, তেহরান যুক্তরাষ্ট্রের নির্ধারিত শর্তগুলো পূরণ করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরানের ওপর নতুন করে বোমাবর্ষণ শুরুর সম্ভাবনাও দেখছেন তিনি।
Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s