রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আলোচনার মধ্যেই ইরানের শীর্ষ আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল: মার্কিন গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট

আলোচনার মধ্যেই ইরানের শীর্ষ আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল: মার্কিন গণমাধ্যম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার সময় ইরানের শীর্ষ আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দুই গণমাধ্যম জানায়, সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পারমাণবিক আলোচক আব্বাস আরাঘচি এবং দেশটির পার্লামেন্টের স্পিকার ও আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ।

দ্য ওয়াশিংটন পোস্ট-কে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘তাদের হত্যা করা মানে আলোচনায় আগ্রহী বাস্তববাদী নেতাদেরই সরিয়ে দেওয়া।’

দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য হামলার ঝুঁকির বিষয়ে ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মাধ্যমে বার্তা পাঠানোর অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনগুলোতে আরও উল্লেখ করা হয়, আঞ্চলিক সংঘাত নিরসনে চলমান আলোচনা ভেস্তে দিতে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অতীতেও ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে।

এর উদাহরণ হিসেবে বলা হয়, গত অক্টোবরে কাতারের রাজধানী দোহায় হামাসের একটি স্থাপনায় ইসরায়েলি বাহিনী হামলা চালায়। সে সময় হামাসের কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির একটি প্রস্তাব পর্যালোচনা করছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com