আন্তর্জাতিক ডেস্ক | সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটগণনার শুরুতেই চিত্র বদলে যাচ্ছে। এগিয়ে থাকা আসনসংখ্যার হিসেবে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ব্যবধান বাড়িয়ে এগিয়ে চলছে বিরোধী দল বিজেপি।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী (বাংলাদেশ সময় দুপুর ১২টা), গণনা করা ভোটের প্রবণতায় বিজেপি এগিয়ে রয়েছে ১৯৫টি আসনে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৫টি আসনে।
উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল হওয়ায় আজ ২৯৩টি আসনের ভোট গণনা চলছে।
Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬
9 News Bd | s s