শিরোনাম >>
শিরোনাম >>

চীনের জিয়াংসি প্রদেশে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

চীনের জিয়াংসি প্রদেশে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে টাইফুন সাউডেলের প্রভাবে ভারী বৃষ্টির পর ভূমিধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে জিয়াংসি প্রদেশের সুইচুয়ান কাউন্টির গাওপিং শহরে এ ভূমিধসের ঘটনা ঘটে। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি মাটি ধসে পড়ে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসে অন্তত ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসের পর গাওপিং শহরের একটি এলাকায় ১০ জনের বেশি মানুষ আটকা পড়েছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল কাজ করছে।

ভারী বৃষ্টির কারণে ওই অঞ্চলে ভূমিধসের আশঙ্কা আরও বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৪ এএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------