শিরোনাম >>
শিরোনাম >>

সরকারি সা’দত কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ণাঢ্য অ্যালামনাই অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট

সরকারি সা’দত কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ণাঢ্য অ্যালামনাই অনুষ্ঠিত

“দেহ বিভু এই বর, করটিয়ার বুকে জাগিয়া উঠুক বঙ্গের আলীগড়”—এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ণাঢ্য অ্যালামনাই অনুষ্ঠিত হয়েছে।

রোববার কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মনিরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ শরীফ ইসফানি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. শেখ ফরিদ এবং বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ।

অ্যালামনাই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থীরাও অংশ নেন। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে সাবেক সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে মিলিত হয়ে অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন। প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়ে দিনভর মুখর ছিল পুরো ক্যাম্পাস।

দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্র। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

আলোচনা সভায় বক্তারা সরকারি সা’দত কলেজের গৌরবময় ইতিহাস, শিক্ষা ও সংস্কৃতিতে এর গুরুত্বপূর্ণ অবদান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ঐতিহ্য তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করা এবং কলেজের সার্বিক উন্নয়নে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারীরা এ ধরনের মিলনমেলার আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় আজীবন পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪২ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------