রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
রেল স্টেশন ও বাস টার্মিনালে স্বস্তির চিত্র

ঈদের ছুটি শেষে ধীরে ধীরে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ মে ২০২৬   |   প্রিন্ট

ঈদের ছুটি শেষে ধীরে ধীরে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হতে না হতেই রাজধানীমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। সোমবার (১ জুন) থেকে সরকারি-বেসরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠান খুলে যাওয়ায় গ্রামে ঈদ উদযাপন শেষে অনেকেই ঢাকায় ফিরছেন। তবে ফিরতি যাত্রায় এখনো বড় ধরনের চাপ দেখা যায়নি। বাস টার্মিনালগুলোতে যাত্রী উপস্থিতি স্বাভাবিক থাকলেও অতিরিক্ত ভিড়ের চিত্র নেই। রাজধানীর প্রধান সড়কগুলোও তুলনামূলক ফাঁকাই রয়েছে।

রোববার (৩১ মে) সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রীরা ঢাকায় ফিরতে শুরু করলেও পরিবহন ব্যবস্থায় স্বস্তি বিরাজ করছে। সংশ্লিষ্টদের ধারণা, একসঙ্গে সবাই রাজধানীতে না ফেরায় চাপ কম রয়েছে। আগামী কয়েক দিনে ধাপে ধাপে মানুষের ফেরার প্রবণতা বাড়বে।

বরিশাল থেকে ঢাকায় ফেরা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ইমরান হোসেন জানান, ঈদের আগে বাড়ি যাওয়ার সময় যাত্রাপথে যে ভিড় ও ভোগান্তি ছিল, ফেরার পথে তার কিছুই অনুভব করেননি। বাসে যাত্রীসংখ্যাও তুলনামূলক কম ছিল।

গোপালগঞ্জ থেকে আসা ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, এখনও অনেকেই গ্রামের বাড়িতে অবস্থান করছেন। ফলে টার্মিনাল ও সড়কে চাপ কম রয়েছে। তবে কয়েক দিনের মধ্যেই রাজধানীতে মানুষের উপস্থিতি বাড়বে বলে তিনি মনে করেন।

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় দায়িত্ব পালনরত বাইক রাইডার হাবিব রহমান জানান, সকাল থেকে যাত্রী আসা-যাওয়া পর্যবেক্ষণ করছেন তিনি। তার মতে, ফিরতি যাত্রা শুরু হলেও এখনো উল্লেখযোগ্য ভিড় তৈরি হয়নি। চলতি সপ্তাহজুড়ে মানুষ রাজধানীতে ফিরবে এবং এরপরই ঢাকা আবার তার স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরে যাবে।

ফরিদপুর থেকে আসা ব্যবসায়ী নাফিজ আহমেদ বলেন, সড়কে যানবাহনের চাপ কম থাকায় যাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে। যানজটের ঝামেলা ছাড়াই নির্ধারিত সময়ের আগেই ঢাকায় পৌঁছাতে পেরেছেন তিনি।

অন্যদিকে কুমিল্লা থেকে ফেরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাসরিন আলম জানান, আসন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য তাকে দ্রুত ঢাকায় ফিরতে হয়েছে। ঈদের আগে বাড়ি যাওয়ার সময় দীর্ঘ যানজটে পড়লেও ফেরার পথে কোনো ধরনের দুর্ভোগের মুখোমুখি হতে হয়নি।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সপ্তাহজুড়ে রাজধানীমুখী মানুষের সংখ্যা বাড়লেও ধাপে ধাপে ফেরার কারণে বড় ধরনের চাপ সৃষ্টি হবে না। তবে আগামী সপ্তাহ নাগাদ ঢাকা আবারও তার পরিচিত ব্যস্ত ও কর্মমুখর রূপে ফিরে আসবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০২ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------