রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও অবরোধকারীদের মধ্যে গোলাগুলি

খাগড়াছড়ি প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও অবরোধকারীদের মধ্যে গোলাগুলি

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ সরিয়ে পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি নেওয়ার চেষ্টা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবরোধকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন প্রায় তিন হাজার পর্যটক। পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা বাধা দেন। এ সময় সড়কে দেওয়া ব্যারিকেড সরিয়ে গাড়িগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করলে গোলাগুলি শুরু হয়।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পর্যটকেরা নিরাপদে দীঘিনালায় পৌঁছেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই রাজনৈতিক সংগঠনের বিরোধের জেরে সাজেক সড়কে অবরোধ চলছে বলে জানা গেছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এ অবরোধের ডাক দেয়। এর ফলে সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকদের যাতায়াতে ভোগান্তি তৈরি হয়।

এদিকে, এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি অভিযোগ করেন, এসব ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকাণ্ড ও জনগণের ওপর নির্যাতনের অভিযোগ থেকে মানুষের দৃষ্টি সরাতেই এমন প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com