রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মনপুরায় আড়াই কেজির ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ২০ হাজার টাকায়

ভোলা প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

মনপুরায় আড়াই কেজির ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ২০ হাজার টাকায়

ভোলার মনপুরায় মেঘনা নদীতে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ, স্থানীয়ভাবে যা ‘রাজা ইলিশ’ নামে পরিচিত। রামনেওয়াজ মৎস্যঘাটে নিলামে মাছটি ১৫ হাজার টাকায় বিক্রি হলেও পরে ঢাকার এক ক্রেতার কাছে মুঠোফোনে ২০ হাজার টাকায় বিক্রি করেন ক্রেতা ব্যবসায়ী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মেঘনা নদীতে জাল তুলতে গিয়ে জেলে এমরান মাঝির জালে মাছটি ধরা পড়ে। দুপুরে তিনি মাছটি মনপুরার রামনেওয়াজ মৎস্যঘাটে ফরহাদ হাওলাদারের আড়তে নিয়ে আসেন। সেখানে নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি ১৫ হাজার টাকায় কেনেন ব্যবসায়ী শাওন হাওলাদার।

মৎস্য ব্যবসায়ী মো. মাইনউদ্দিন জানান, নিলামের পর ঢাকার কয়েকজন ব্যবসায়ী মাছটির জন্য দরদাম করেন। পরে ঢাকার এক ক্রেতা মুঠোফোনে যোগাযোগ করে ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন। শাওন হাওলাদারও বিষয়টি নিশ্চিত করে বলেন, নিলামে কেনার পর ব্যক্তিগতভাবে মাছটি ২০ হাজার টাকায় বিক্রি করেছেন।

এর আগে গত শুক্রবার ভোলার ইলিশা তালতলি মৎস্যঘাটেও আড়াই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়ে। নিলামে ১২ হাজার ৯০০ টাকায় বিক্রি হওয়া মাছটি পরদিন ঢাকার আড়তে ১৫ হাজার টাকায় বিক্রি হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন বলেন, আড়াই কেজি ওজনের একটি ইলিশের বয়স আনুমানিক দুই থেকে আড়াই বছর হতে পারে। সামনে ডিম ছাড়ার মৌসুম থাকায় বড় ইলিশ নদীমুখী হচ্ছে। তবে মেঘনায় এখনো কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়ছে না। জীবিকার তাগিদে অনেক জেলে গভীর সাগর মোহনায় যাচ্ছেন। সেখানে মাছের সম্ভাবনা থাকলেও বৈরী আবহাওয়া, দুর্ঘটনার ঝুঁকি ও বেশি খরচের কারণে তাদের প্রতিটি যাত্রাই ঝুঁকিপূর্ণ।

Facebook Comments Box
advertisement

Posted ২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com