রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে, আহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি   |   সোমবার, ২৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে, আহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি ট্রাকের সামনের অংশের নিচে ঢুকে গেলে সেটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

সোমবার (২৪ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে মহাসড়কের ইউটার্নে ঘোরার সময় প্রাইভেটকারটিকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। ধাক্কায় প্রাইভেটকারটি ট্রাকের সামনের নিচে ঢুকে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি প্রাইভেটকারটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়।

এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তিনজন আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে পাঠানো হয়েছে।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান।

কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোবারক হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যানবাহন দুটি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ ও দায়ী ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৮ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------