রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি   |   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই অটোরিকশার আরোহী।

পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এর সাত আরোহীর মৃত্যু হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসটি বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাসচালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সড়কে বাস ও ছোট যানবাহনের সংঘর্ষে প্রাণহানির এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------