নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৯ জুন ২০২৬ | প্রিন্ট

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টাডেতে সোমবার (২৯ জুন) বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই এক পুরুষ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় পুলিশ জানায়, শহরের কেন্দ্রস্থলে একটি যুবকেন্দ্রের কাছে আকস্মিকভাবে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার উদ্দেশ্য বা এর পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের এক মুখপাত্র জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে জানান, ঘটনার পর ডাঙ্কার্সস্ট্রাসে এলাকাজুড়ে বড় পরিসরে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার এবং আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবাকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, হামবুর্গের পশ্চিমে অবস্থিত স্টাডে শহরের জনসংখ্যা প্রায় ৫০ হাজার।

Posted ২:৪১ পিএম | সোমবার, ২৯ জুন ২০২৬
9 News Bd | s s


