শিরোনাম >>
শিরোনাম >>

ইবোলা ঠেকাতে ৩ দেশের নাগরিকদের ওপর সৌদির ভ্রমণ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক   |   শুক্রবার, ২৬ জুন ২০২৬   |   প্রিন্ট

ইবোলা ঠেকাতে ৩ দেশের নাগরিকদের ওপর সৌদির ভ্রমণ নিষেধাজ্ঞা

ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে এই তিন দেশ থেকে আগত ভ্রমণকারীদের জন্য নতুন ভিসা ইস্যু এবং সৌদিতে প্রবেশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে, নিষেধাজ্ঞাটি শুধু সরাসরি নয়, অন্য কোনো দেশের মাধ্যমে (ভায়া) সৌদিতে প্রবেশের ক্ষেত্রেও কার্যকর হবে। এছাড়া সৌদিতে প্রবেশের আগে গত ২১ দিনের মধ্যে উল্লিখিত তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন—এমন ব্যক্তিদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ প্রযোজ্য হবে।

সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি ‘ওয়াকায়া’ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দেশটির স্বাস্থ্য নজরদারি ও মহামারি মোকাবিলা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ ছাড়া ইবোলা-আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা বাড়ানো হয়েছে। দেশের বিভিন্ন প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা (স্ক্রিনিং), রোগ পর্যবেক্ষণ এবং জরুরি সাড়াদান ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে।

ওয়াকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। নতুন এই পদক্ষেপ কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত দেশে কোনো ইবোলা-সন্দেহভাজন ব্যক্তি বা রোগী শনাক্ত হয়নি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন হলে জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় দেশটি প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৭ পিএম | শুক্রবার, ২৬ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------