শিরোনাম >>
শিরোনাম >>

জাপানে চীনা দূতাবাস-কনস্যুলেটে নিরাপত্তা উদ্বেগ, টোকিওর কাছে জবাব চাইল বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট

জাপানে চীনা দূতাবাস-কনস্যুলেটে নিরাপত্তা উদ্বেগ, টোকিওর কাছে জবাব চাইল বেইজিং

চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলোর বিরুদ্ধে বারবার ঘটে  যাওয়া বিদ্বেষমূলক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

তিনি বলেন, জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর বা গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের সেকেন্ড লেফটেন্যান্ট কোদাই মুরাতা ছুরি হাতে অবৈধভাবে জাপানে অবস্থিত চীনা দূতাবাসে প্রবেশ করেছিলেন। ঘটনার প্রায় তিন মাস পার হলেও তদন্ত ও মামলার অগ্রগতি এখনও ধীরগতি বলে জানান তিনি।

জাপানের অভ্যন্তরে বিদ্যমান গভীর সমস্যা আবারও সামনে এসেছে উল্লেখ করে মুখপাত্র লিন চিয়ান দেশটির সরকারকে এ বিষয়ে আত্মসমালোচনা করা, সংশ্লিষ্ট নীতি ও আচরণে সংশোধন এবং পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে ঘটনার বিষয়ে চীনের কাছে দায়িত্বশীল ব্যাখ্যা দেওয়ার জন্যও টোকিওর প্রতি আহ্বান জানান তিনি।

সিএমজি বাংলা

Facebook Comments Box
advertisement

Posted ১২:০০ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------