রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গ্রিনকার্ড আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট

গ্রিনকার্ড আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

এখন থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিনকার্ডের জন্য আবেদন করতে অস্থায়ী ভিসাধারীদের আর দেশটিতে অবস্থান করতে হবে না। নিজ দেশে ফিরে মার্কিন দূতাবাসের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন তারা। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহী বিদেশি নাগরিকদের দেশের বাইরে থেকে কনস্যুলার প্রক্রিয়ার মাধ্যমে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করতে হবে। দেশটির অভিবাসন আইন ও আদালতের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মকর্তাদের প্রতিটি আবেদন পৃথকভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ শিক্ষার্থী, পর্যটক ও কর্মভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তাদের অনেকেরই লক্ষ্য থাকে পরবর্তীতে গ্রিনকার্ড অর্জন করা। এতদিন তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করেই ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী বসবাসের আবেদন করতে পারতেন, যা ছিল তুলনামূলক সহজ ও বহুল ব্যবহৃত একটি পদ্ধতি।

তবে নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের নিজ দেশে ফিরে অস্থায়ী ভিসার তথ্য-প্রমাণ দেখিয়ে গ্রিনকার্ডের আবেদন করতে হবে। এই নতুন ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘অসাধারণ প্রতিকার ব্যবস্থা’।

২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নেয় তার প্রশাসন। গত দেড় বছরে দেশজুড়ে অভিযান চালিয়ে বহু নথিহীন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, পাশাপাশি কয়েক লাখ অভিবাসীকে বিশেষ বন্দিশালায় রাখা হয়েছে। এছাড়া প্রায় ৭০টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ এবং নতুন ভিসা প্রদানের হারও কমানো হয়েছে।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীর সংখ্যা কমানো এবং অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেই ট্রাম্প প্রশাসন এই নতুন পদক্ষেপ নিয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com