শিরোনাম >>
শিরোনাম >>

যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

  |   শুক্রবার, ২২ মে ২০২৬   |   প্রিন্ট

যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি খসড়া চুক্তির ঘোষণা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আসতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থায়ীভাবে সংঘাত বন্ধে উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। খসড়া চুক্তিতে তাৎক্ষণিক, চূড়ান্ত ও নিঃশর্ত যুদ্ধবিরতির কথা উল্লেখ রয়েছে, যা স্থল, সাগর ও আকাশ—সব ফ্রন্টে কার্যকর হবে।

খসড়ার শর্ত অনুযায়ী, উভয় পক্ষ সামরিক, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দেবে। একইসঙ্গে সামরিক অভিযান এবং তথাকথিত ‘মিডিয়া ওয়ার’ বন্ধ করার বিষয়েও ঐকমত্য হয়েছে।

এছাড়া চুক্তিতে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং সম্ভাব্য বিরোধ নিষ্পত্তির জন্য একটি যৌথ ব্যবস্থা গঠনের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি, সাত দিনের মধ্যে বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরুর কথাও বলা হয়েছে।

খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে, চুক্তির শর্ত মেনে চলার বিনিময়ে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি কার্যকর হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৫ পিএম | শুক্রবার, ২২ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------