ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট
নতুন দূরপাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘সারমাত’-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। দেশটির দাবি, ৩৫ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং এটি বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা সামরিক শক্তির যেকোনো অস্ত্রের তুলনায় এটি কয়েকগুণ বেশি শক্তিশালী এবং চলতি বছরের শেষ নাগাদ এটি যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হবে।
এদিকে নিউ স্টার্ট চুক্তি-এর মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
Posted ৩:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬
9 News Bd | s s