| বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিষ্ক্রিয় নেই। বরং এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের আরও শক্তিশালী ও প্রস্তুত করে তুলছে তারা। এ তথ্য জানিয়েছে সেন্টকম।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতির সুযোগে মার্কিন সেনারা পুনরায় অস্ত্রসজ্জা এবং সরঞ্জামের মেরামত ও আধুনিকায়নের কাজ চালাচ্ছে। একই সঙ্গে তারা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।
এক সংবাদ সম্মেলনে সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার বলেন, মার্কিন বাহিনী বর্তমানে তাদের রণকৌশল ও কার্যক্রম নতুনভাবে সাজাচ্ছে। তাঁর দাবি, বিশ্বের অন্য কোনো সামরিক বাহিনী তাদের মতো দ্রুত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না। যুদ্ধবিরতির সময় এই সক্ষমতাই আরও জোরদার করা হচ্ছে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পরই এসব বক্তব্য সামনে আসে।
Posted ৭:০০ পূর্বাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬
9 News Bd | s s