রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

বাংলাদেশের কাছে ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকেরা। নিষেধাজ্ঞা তুলে নিয়ে এবারও পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের কাছে এ চিঠি দেন ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ।

চিঠিতে ভারতের মৎস্য আমদানিকারকেরা বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় খন্দকার আবদুল মুক্তাদিরকে অভিনন্দন জানান। তার অভিজ্ঞতা ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

ভারতের ব্যবসায়ীদের চিঠিতে বলা হয়েছে, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছেন তারা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নিয়মিত আবেদন জানিয়ে আসছেন তারা।

চিঠিতে আরও বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সরকার দুর্গাপূজা উপলক্ষে এক মাসের জন্য ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দেওয়া শুরু করেছিল। তবে পরবর্তী সময়ে সেই উদ্যোগ আর কার্যকর হয়নি বলে দাবি করেন ভারতের আমদানিকারকেরা।

চিঠিতে দুই বাংলার মানুষের সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্কের বিষয়টিও তুলে ধরা হয়েছে। তাদের ভাষ্য, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মানুষের মধ্যে ভাষা, খাদ্য ও সংস্কৃতিতে ঘনিষ্ঠ মিল রয়েছে। এসব অঞ্চলের মাছপ্রেমীরা বিশেষ করে ইলিশের জন্য অপেক্ষা করে থাকেন।

এ কারণে দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তারা। এতে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠির বিষয়ে ভারতের হাওড়ার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রতিবছরের মতো চলতি বছরও দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ সরকার ভারতে ইলিশ পাঠানোর অনুমতি দেবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com