রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী

ভাষাসৈনিক প্রয়াত আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণী গুলবদন নেছা মনিকার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাসায় গেলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে গুলবদন নেছা মনিকার বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী।

এ সময় মহান ভাষা আন্দোলনে ভাষাসৈনিক আব্দুল মতিনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নিতাই রায় চৌধুরী। তিনি তাঁর রাজনৈতিক জীবনের সংগ্রামী স্মৃতি এবং মাতৃভাষার জন্য আত্মত্যাগের বিষয়ও তুলে ধরেন।

মন্ত্রী বলেন, ভাষাসৈনিকদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

পরে গুলবদন নেছা মনিকার চিকিৎসার জন্য শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তাঁর হাতে তুলে দেন সংস্কৃতিমন্ত্রী। একই সঙ্গে তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাষাসৈনিক আব্দুল মতিনের দুই কন্যা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com