রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় পাশে ছিল, থাকবে: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় পাশে ছিল, থাকবে: মীর শাহে আলম

জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, বিএনপি জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিচালনায় বিশ্বাস করে। বিনা ভোটে বা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা বিএনপির নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সরকারের ব্যর্থতা বা জনদুর্ভোগের বিষয়েও প্রধানমন্ত্রী সংসদে নিজের অবস্থান তুলে ধরছেন।

তিনি আরও বলেন, নিরাপদ পানি, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, সড়ক উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিচ্ছন্ন এবং বাসযোগ্য ঢাকা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত ক্যাম্পে নগরবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। পাশাপাশি শিশুস্বাস্থ্য, স্ত্রীরোগ, চর্মরোগ, পুষ্টি, পরিবার পরিকল্পনা এবং বিভিন্ন অসংক্রামক রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com