রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এইচএসসির ফল ঘোষণা ৩১ অক্টোবর, সকাল ১১টায়

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

এইচএসসির ফল ঘোষণা ৩১ অক্টোবর, সকাল ১১টায়

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। এদিন সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

এর আগে ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফল প্রকাশের তারিখ দুই দিন পিছিয়ে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের আনুষ্ঠানিক আয়োজন করা হবে। একই সময়ে অনলাইনেও ফল পাওয়া যাবে।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন।

ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com