শিরোনাম >>
শিরোনাম >>
নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লাগে।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট পাঠানো হয়। পরবর্তী সময়ে আরও তিনটি ইউনিট যুক্ত হলে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, আগুনের ভয়াবহতা বাড়ার পেছনে গোডাউনে বিপুল পরিমাণ খালি কার্টন থাকাকে একটি কারণ হিসেবে দেখা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৯ এএম | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------