রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজারে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার প্রতিনিধি   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

কক্সবাজারে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের পাশের সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

তিনি বলেন, নিখোঁজ বাকি দুই পর্যটকের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাচ্ছেন।

তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

দুর্ঘটনার পর সৈকত এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৬ অপরাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com