নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

দেশে গত বছরের একই সময়ের তুলনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ ও ২০২৬ সালের অপরাধের তুলনামূলক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডাকাতি, দস্যুতা, খুন, দাঙ্গা, নারী ও শিশু নির্যাতন এবং অপহরণের ঘটনা কমেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে দেশে ৫৩৮টি ডাকাতির ঘটনা ঘটেছিল। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৩৮৭টিতে। একইভাবে দস্যুতার ঘটনা ১ হাজার ৪৮৩টি থেকে কমে ১ হাজার ৩৭৪টিতে নেমেছে।
এ সময়ে খুনের ঘটনাও কমেছে। গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ২ হাজার ৯১৩টি খুনের ঘটনা ঘটলেও চলতি বছরের একই সময়ে তা কমে হয়েছে ২ হাজার ৬৫৯টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে খুনের ঘটনা কমেছে ২৫৪টি।
এ ছাড়া দাঙ্গার ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছরের প্রথম নয় মাসে ৬২টি দাঙ্গার ঘটনা ঘটলেও চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১৭টিতে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নারী নির্যাতনের ঘটনা ৯ হাজার ২৬২টি থেকে কমে ৮ হাজার ৯৭৮টিতে নেমেছে। শিশু নির্যাতনের ঘটনাও ৩ হাজার ৫৯১টি থেকে কমে হয়েছে ৩ হাজার ১৫১টি।
অন্যদিকে, অপহরণের ঘটনা গত বছরের একই সময়ের ৮১২টি থেকে কমে চলতি বছরের প্রথম নয় মাসে ৭৬৯টিতে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয়ের প্রকাশিত এসব পরিসংখ্যানে গত বছরের তুলনায় বিভিন্ন অপরাধের সংখ্যা কমে আসার চিত্র উঠে এসেছে। তবে অপরাধের সংখ্যা কমার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

Posted ১০:৩২ এএম | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


