রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সীতাকুণ্ডে যুবককে গুলি করে হত্যা, আহত আরেকজন

চট্টগ্রাম প্রতিনিধি   |   শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

সীতাকুণ্ডে যুবককে গুলি করে হত্যা, আহত আরেকজন

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অলিনগরে সাদ্দাম নামের এক ব্যক্তির কার্যালয়ের সামনে অবস্থানকালে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। এ সময় তারেক হোসেন বাপ্পি ও তাফসির আলম শাওন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন।

নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আলী আহমদ এবং মায়ের নাম জমিলা খাতুন। আহত তাফসির আলম শাওন বাড়বকুণ্ডের অলিনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ইউসুফ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক স্বজনদের বরাত দিয়ে জানান, দুর্বৃত্তদের অতর্কিত হামলায় দুজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। আহত তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

কী কারণে এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও হামলার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১২ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com