রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই বান্দরবান ট্র্যাকিং, শেষে ৪০% চার্জ ছিল রিয়েলমির

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই বান্দরবান ট্র্যাকিং, শেষে ৪০% চার্জ ছিল রিয়েলমির

বান্দরবানের দুর্গম পাহাড়ি পথে দুই দিন দুই রাতের ট্র্যাকিং অভিযান শেষ করেও স্মার্টফোনে ৪০ শতাংশ ব্যাটারি অবশিষ্ট থাকার দাবি করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের সঙ্গে যৌথভাবে আয়োজিত এ অভিযানে রিয়েলমি সি১০০ স্মার্টফোনের ব্যাটারি সক্ষমতা ও স্থায়িত্ব পরীক্ষা করা হয়।

গত ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ অভিযানে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের অ্যাডভেঞ্চার ক্লাবের পাঁচ শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন তোহানুর রাহমান তোহা, রুশদি হাসান রাফি, আনিকা তাহমিন, মেহদি হাসান সিয়াম ও জান্নাতুল ফেরদৌস।

অভিযানটি শুরু হয় বান্দরবানের রুমা বাজার থেকে। এরপর বগা লেক ও দার্জিলিং পাড়া পেরিয়ে তাঁরা পৌঁছান দেশের পরিচিত পাহাড়ি ট্র্যাকিং গন্তব্য কেওক্রাডংয়ে। পুরো যাত্রায় দুর্গম পথ খুঁজে বের করা, ক্যাম্পিং, ছবি তোলা ও ভিডিও ধারণের কাজে স্মার্টফোন ব্যবহার করেন শিক্ষার্থীরা।

অভিযানে রিয়েলমি সি১০০ ব্যবহার করেন রুশদি হাসান রাফি। অন্য চার শিক্ষার্থী ভিন্ন ব্র্যান্ডের ফোন ব্যবহার করলেও রাফি কোনো চার্জার বা পাওয়ার ব্যাংক সঙ্গে নেননি। ফোনটির ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারির ওপর ভরসা রেখেই তিনি যাত্রা শুরু করেন।

অভিযানের আগে শিক্ষার্থীদের মধ্যে একটি মজার প্রতিযোগিতাও হয়। কার ফোনের চার্জ আগে শেষ হবে, সেটিই ছিল চ্যালেঞ্জ। ট্র্যাকিংয়ের পুরো সময় রাফি নেভিগেশন, ছবি তোলা, ভিডিও ধারণ ও গান শোনাসহ বিভিন্ন কাজে ফোনটি ব্যবহার করেন। অন্যদের ফোনের চার্জ কমে এলেও তাঁর ব্যবহৃত রিয়েলমি সি১০০ সচল ছিল বলে জানানো হয়েছে।

শুধু ব্যাটারি নয়, দুর্গম পরিবেশে ফোনটির স্থায়িত্বও পরীক্ষা করা হয়। একপর্যায়ে স্মার্টফোনটি হাত থেকে কাদামাটিতে পড়ে যায়। পরে সেটি তুলে পরিষ্কার করার পরও স্বাভাবিকভাবে কাজ করছিল বলে জানান অভিযানে অংশগ্রহণকারীরা।

রিয়েলমির তথ্য অনুযায়ী, সি১০০ মডেলে রয়েছে আইপি৬৯ প্রো সুরক্ষা, দুই মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার প্রতিরোধক্ষমতা, ছয় মিটার পানিরোধী সক্ষমতা, আর্মরশেল সুরক্ষা এবং সামরিক মানের আঘাত প্রতিরোধব্যবস্থা। এসব বৈশিষ্ট্য ফোনটিকে প্রতিকূল পরিবেশে ব্যবহারের উপযোগী করে তুলেছে বলে দাবি প্রতিষ্ঠানটির।

রিয়েলমির দাবি, পরীক্ষাগারের বাইরে বাস্তব পরিবেশে এ ধরনের অভিযান স্মার্টফোনের ব্যাটারি ও স্থায়িত্বের সক্ষমতা তুলে ধরার একটি উপায়। বিশেষ করে বিদ্যুৎ ও চার্জ দেওয়ার সুবিধা থেকে দূরে থাকা ভ্রমণপ্রেমীদের জন্য দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং টেকসই গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গৃহকর্মী রোবট!
(68 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com