রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও পানিরোধী সুবিধাসহ নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও পানিরোধী সুবিধাসহ নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি

বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত স্থায়িত্ব ও দৈনন্দিন ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে নতুন ডিভাইসটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রিয়েলমির তথ্যমতে, আসন্ন স্মার্টফোনে থাকবে বড় ধারণক্ষমতার ব্যাটারি, পানি ও ধুলা প্রতিরোধী প্রযুক্তি এবং উন্নত ড্রপ রেজিস্ট্যান্স সুবিধা। ডিভাইসটিতে আইপি৬৯-প্রো রেটিং থাকার কথা রয়েছে, যা বৃষ্টি কিংবা দৈনন্দিন ব্যবহারে পানির সংস্পর্শের ঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন ফোনটির ব্যাটারিতে সাত বছর পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা থাকবে। ফলে দীর্ঘদিন ব্যবহারের পরও ব্যাটারির কার্যক্ষমতা ধরে রাখার লক্ষ্য নেওয়া হয়েছে। একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে বলেও জানিয়েছে রিয়েলমি।

পড়াশোনা, যোগাযোগ, বিনোদন, গেমিং ও অন্যান্য দৈনন্দিন কাজে স্মার্টফোনের ওপর তরুণদের নির্ভরতা বিবেচনায় রেখে ডিভাইসটি তৈরি করা হয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যস্ত জীবনযাত্রায় দীর্ঘস্থায়ী ব্যাটারি ও টেকসই গঠন সুবিধা দেবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

নতুন সি-সিরিজ ফোনটির নাম, দাম, পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য ও বাজারে আসার নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি। শিগগিরই এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে রিয়েলমি।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ১:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গৃহকর্মী রোবট!
(68 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com